মোংলার কথিত ‘মাসুদ বাহিনী’কে ঘিরে বিভিন্ন অভিযোগ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে নাম উল্লেখ করে বাহিনীর প্রধান হিসেবে অভিযুক্ত রেজা মাসুদ ওরফে মাসুদের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং প্রভাব বিস্তারের অভিযোগ তোলা হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, কয়েক বছর ধরে মোংলা ও আশপাশের এলাকায় ইয়াবা ও গাঁজা সরবরাহের একটি সিন্ডিকেট গড়ে ওঠে, যার নেতৃত্বে রয়েছেন রেজা মাসুদ। অভিযোগ রয়েছে, বিভিন্ন মহলের সঙ্গে সখ্যতা গড়ে তুলে তিনি এলাকায় আধিপত্য বিস্তার করে এবং বিরোধীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালায়। সম্প্রতি প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক দিদারুল আলম তালুকদার কে জীবননাশের হুমকি দেওয়ায় মোংলা থানায় সাধারণ ডায়েরি করেন সাংবাদিক দিদারুল আলম। মোংলার সাবেক মহিলা কাউন্সিলার শিউলী আকন কে বিভিন্ন ভয়-ভীতি ও তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে টাকা দাবির অভিযোগ উঠে রেজার বিরুদ্ধে। মংলার পঙ্গু এক ব্যবসায়ী রাজ্জাকের নিকট চাঁদা দাবি সহ তাকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করে আসছে এই কথিত মাসুদ রোজা। এছাড়া মোল্লার একাধিক নারী ও পুরুষের বিরুদ্ধে তার ফেসবুক আইডি সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় রেজা বিভিন্ন মিথ্যা ভিত্তিহীন অসত্য সংবাদ পোস্ট করে তাদেরকে ব্ল্যাকমেইল করার অভিযোগ হয়েছে তার বিরুদ্ধে। এছাড়া কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা অভিযোগ করেছেন, চাঁদার দাবি পূরণ না করলে তাদের বিরুদ্ধে মানহানিকর পোস্ট ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। এক গৃহবধূও তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ করেছেন।
এদিকে এসব অভিযোগের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট প্রতিবেদককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। নিরাপত্তার কারণে ওই সাংবাদিক বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলেও জানা গেছে। তবে রেজা মাসুদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিতো অভিযোগ সঠিক নয়। এলাকার একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি পেশায় একজন সাংবাদিক। তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে জারা নিউজ করেছে তাদেরকে দেখে নেয়া হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে বলে হুমকি দেন তিনি সংশ্লিষ্ট প্রতিনিধিকে।
থানার ওসি মো: আতিক বলেন, রেজার বিরুদ্ধে থানায় সম্প্রতি বেশ কিছু অভিযোগ হয়েছে। বিষয়গুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।