PriyoKhobor-PNG
সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বেলাবোতে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

দৈনিক গণআওয়াজ
জুন ৬, ২০২৬ ১:৫৭ অপরাহ্ণ
| 33
Link Copied!

শাহিনুর আক্তার,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাবো উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোর মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের নতুন রোড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বীর বাঘবের গ্রামের ইতালি প্রবাসী মামুন মিয়ার ছেলে মোঃ সোহান (১৪) এবং একই গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ নাহিদুল ইসলাম (১৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন কিশোর একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। এতে সোহান ও নাহিদুল ইসলাম গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ সময় মোটরসাইকেলে থাকা একই এলাকার সিয়াম নামে আরেক কিশোর গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই কিশোরের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

বেলাবো থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমানুল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয় এবং অপর একজন গুরুতর আহত হয়। আহত কিশোরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST