PriyoKhobor-PNG
শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৬, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ণ
| 6
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে রাইয়ান (১০ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।গত শনিবার (২৫ এপ্রিল) রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাইয়ান বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার আতিকুল ইসলামের ছেলে।

হাসপাতালের উপপরিচালক ডা. মো. মনজুর-এ-মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৭ এপ্রিল রাইয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়। সে আগে থেকেই সেরিব্রাল পালসি, ব্রঙ্কোনিউমোনিয়া ও হার্ট ফেইলিউরসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিল। পরবর্তীতে জ্বর ও শরীরে র্যাশ দেখা দিলে তাকে হামের জন্য নির্ধারিত বিশেষ আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তবে নমুনা পরীক্ষার ফলাফল এখনো না আসায় এটিকে নিশ্চিত হামে মৃত্যু হিসেবে গণ্য করা হচ্ছে না বলে জানান তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের পরিস্থিতি মোকাবিলায় শজিমেক হাসপাতালে ৫০ শয্যার একটি বিশেষ আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। গত ২৯ মার্চ থেকে এ পর্যন্ত ১৮৫ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে, যার মধ্যে বর্তমানে ৩৮ জন চিকিৎসাধীন। এ সময় ১২৩টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হলেও মাত্র ৪ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে।

চিকিৎসকদের তথ্যমতে, রাইয়ানের আগে একই ওয়ার্ডে হুমায়রা (১০ মাস) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছিল। এ নিয়ে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দু’জনে। এছাড়া ল্যাব পরীক্ষায় একজন শিশুর ক্ষেত্রে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। ওই শিশু ৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হয় এবং ৯ এপ্রিল মারা যায়।

উপপরিচালক আরও জানান, হাসপাতালে পেডিয়াট্রিক আইসিইউ (PICU) বা এনআইসিইউ (NICU) সুবিধা না থাকায় উন্নত চিকিৎসা প্রদান ব্যাহত হচ্ছে। এ সংকট নিরসনে প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলসহ দ্রুত একটি পেডিয়াট্রিক আইসিইউ চালুর জন্য স্বাস্থ্য সচিবের কাছে আবেদন জানানো হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  মদনে বালালী বাগমারা দুপুর ২টা ৩৭ মিনিটের আগেই তালা ছিলনা জাতীয় পতাকা খন্দকার আব্দুর রাজ্জাক দাখিল মাদ্রাসা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST