PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া গাবতলী নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

দৈনিক গণআওয়াজ
জুন ৪, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
| 82
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার:

বগুড়ার গাবতলীতে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে মেহেদী হাসান (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন ২০২৬) দুপুরে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বৈঠাভাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত মেহেদী হাসান গাবতলী সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তরফসরতাজ দক্ষিণপাড়া গ্রামের জুয়েল প্রামাণিকের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে মেহেদী তার নানার বাড়ি বৈঠাভাঙ্গা গ্রামে বেড়াতে আসে। বুধবার দুপুরে কয়েকজন সমবয়সী বন্ধুর সঙ্গে গ্রামের পাশ দিয়ে প্রবাহিত সুখদহ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সাঁতার না জানার কারণে সে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধারের চেষ্টা চালান। পরে নদী থেকে তাকে উদ্ধার করে তীরে আনা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

‎কিশোরের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

‎ গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে ডুবে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ত্রাণ বিতরণে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দ্রুতই শুরু হচ্ছে
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST