PriyoKhobor-PNG
বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
জুন ৩, ২০২৬ ১২:৫৬ পূর্বাহ্ণ
| 41
Link Copied!

কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাবেক কাউন্সিলর সাহাব উদ্দীন সিকদার-এর সৌজন্যে আয়োজিত এ অনুষ্ঠানে ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ঈদের আনন্দ ও সম্প্রীতি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এলাকার উন্নয়ন, সামাজিক বন্ধন সুদৃঢ়করণ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
সাবেক কাউন্সিলর সাহাব উদ্দীন সিকদার বলেন, “ঈদ আমাদের ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সম্প্রীতির শিক্ষা দেয়। এই পুনর্মিলনীর মাধ্যমে সবাই একত্রিত হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরেছি, যা অত্যন্ত আনন্দের।”
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের মাঝে শুভেচ্ছা বিনিময় ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়। ঈদ পুনর্মিলনীটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা এমন আয়োজনকে স্বাগত জানান।

আরও পড়ুনঃ  ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলার কৃতি সন্তান কেন্দ্রীয় যুবনেতা"
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST