PriyoKhobor-PNG
সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

১০ম শ্রেণির ছাত্রী অপহরণ,বগুড়া শাজাহানপুর থানায় মামলা দায়ের

দৈনিক গণআওয়াজ
জুন ১, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
| 63
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোকা নয়াপাড়া গ্রামে এক ১০ম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের বাবা আবু রায়হান বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার শাহানগর পশ্চিমপাড়া এলাকার এরশাদুল ইসলামের ছেলে সাকিব হাসান (২০), তার বাবা এরশাদুল ইসলাম (৪২), মা মোছা. রত্না বেগম (৩৮), সাইদুর আহমেদের ছেলে সিয়াম ওরফে পিয়াস (১৯) এবং শামীম আহমেদের ছেলে আলিফকে আসামি করা হয়েছে। এছাড়াও ঘটনায় আরও দুইজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

‎ভিকটিমের বাবা তার অভিযোগে উল্লেখ করেন, তার মেয়ে উপজেলার শাহানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়া-আসার পথে প্রধান আসামি সাকিব হাসান দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তবে তার মেয়ে ওই প্রস্তাবে রাজি না হওয়ায় আসামিরা ক্ষুব্ধ হয়ে ওঠে।

‎এজাহারে আরও বলা হয়, গত শুক্রবার দিবাগত রাত প্রায় ১১টার দিকে ভিকটিম বাড়ির পাশের ফুফুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হলে বাড়ির সংলগ্ন সড়কে পৌঁছামাত্র প্রধান আসামিসহ অন্যান্য আসামিরা অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় একটি সিএনজিচালিত অটোরিকশায় জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

‎ঘটনার পর ভিকটিমের পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার অবস্থান জানতে ব্যর্থ হলে শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজু করা হয়েছে।

‎এ বিষয়ে শাজাহানপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপহৃত শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

‎স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত শিক্ষার্থীকে উদ্ধার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানে ডেউটিন বিতরণ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST