PriyoKhobor-PNG
শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বেলাবোতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

দৈনিক গণআওয়াজ
মে ৩১, ২০২৬ ৮:০৪ পূর্বাহ্ণ
| 69
Link Copied!

শাহিনুর আক্তার,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাবো উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান -এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে বেলাবো বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান সরকার, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারউজ্জামান আক্তার, তাঁতীদলের সভাপতি মো. শাহিন মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র গঠনে তাঁর অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত

আরও পড়ুনঃ  রাজারহাটের ইউনিয়নে অসহায়দের মধ্যে ভিজিএফ চাল বিতরণ শুরু
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST