PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৪১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কুড়িগ্রাম রাজারহাটে ফুটপাত মুক্তকরণ ও বর্জ্য অপসারণের নির্দেশ

দৈনিক গণআওয়াজ
মে ৩০, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ
| 115
Link Copied!

রতন রায় : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

আজ ৩০ মে (শনিবার) রাজারহাট উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউর রহমান।

মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আজ রাজারহাট বাজার, রেলগেট এলাকা ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন জনবহুল স্থানে আকস্মিক পরিদর্শন করা হয়। এ সময় বিশেষ করে রেলগেট এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ ও ব্যবসায়ীদের চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়। একই সাথে সড়কে যত্রতত্র অটোরিকশা ও ইজিবাইক পার্কিং এবং অনিয়ন্ত্রিত যানবাহন দাঁড় করানোর ফলে সৃষ্ট তীব্র যানজট নিরসনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ও তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি)। পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থান ঘোষণা করে।

আসন্ন ঈদে পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখতে কোরবানির পশুর বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানানো হয়েছে। এছাড়া দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিতকরণ, ড্রেন ও মূল সড়কে বর্জ্য না ফেলা এবং কোরবানি শেষে দ্রুত জীবাণুনাশক বা ব্লিচিং পাউডার ছিটানোর বিষয়ে পরিচ্ছন্নতা কর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিটন গ্রেপ্তার 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST