PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কুড়িগ্রাম ব্রহ্মপুত্রে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ ও টোলঘর ভাঙচুর

দৈনিক গণআওয়াজ
মে ৩০, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ
| 66
Link Copied!

রতন রায় : কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।শনিবার (৩০ মে) দুপুরে চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ শেষে অবৈধভাবে বালু ব্যবসায়ীদের টোল ঘর ভাঙচুর করে গুঁড়িয়ে দেন বিক্ষুদ্ধ জনতা।

মানববন্ধনে বক্তব্য দেন রিভারাইন পিপলের পরিচালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুহিন ওয়াদুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নদী রক্ষা কমিটির সভাপতি নিহারিকা শারমিন দীপি, কার্যকরী সদস্য মো. শাহজালাল, স্থানীয় প্রধান শিক্ষক রুহুল আমিন, খন্দকার বদরুল ইসলাম রাঞ্জু, আশিক ইকবিাল ইশাত, রফিকুল ইসলাম রতন ও আকতারা লিপি।

বক্তারা বলেন, রানীগঞ্জ ইউনিয়নে ফকিরের হাট থেকে কাচকোল পর্যন্ত ব্রহ্মপুত্রের ডান তীরে ভাঙ্গনরোধে স্থায়ী তীর রক্ষা বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। দীর্ঘদিন ধরে এই বাঁধের সন্নিকটে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী। এতে ভাঙ্গনের হুমকিতে পড়েছে ব্রহ্মপুত্রের ডান তীর রক্ষা স্থায়ী বাঁধসহ কয়েকটি গ্রাম। বার বার প্রশাসনকে বিষয়টি অবগত করার পরও বালু উত্তোলন বন্ধ না হওয়ায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

মানববন্ধনে স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।রিভারাইন পিপলের পরিচালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন, ‘প্রশাসন যদি দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা না নেয়, তাহলে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রহ্মপুত্রের ডান তীর ভাঙ্গনের কবলে পড়বে। আর ডান তীর ভেঙে গেলে পাশের কয়েকটি গ্রাম বিলীন হয়ে যাবে। তাই স্থায়ীভাবে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে কার্যকরী ভূমিকা নেয়ার আহ্বান জানাই।’

আরও পড়ুনঃ  বিএনপি নেতাকে আটকের পর থানা ঘেরাও
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST