PriyoKhobor-PNG
সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতৃবৃন্দের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
মে ৩০, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ
| 141
Link Copied!

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতৃবৃন্দের অংশগ্রহণে এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে ২০২৬) উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দীর্ঘদিন পর একত্রিত হয়ে সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং সংগঠনের অতীত কার্যক্রম, বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতবিনিময় করেন। পুনর্মিলনীটি সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও স্মৃতিচারণের এক মিলনমেলায় পরিণত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার নায়েবে আমীর আব্দুল বাছেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা কর্মপরিষদ সদস্য ও গুনাহার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের এবং শেরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব দবিবুর রহমান।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফিরোজ আহম্মেদ ও সেক্রেটারি মাওলানা আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ইসলামী ছাত্র শিবিরের বর্তমান দায়িত্বশীল ও সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনে নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সংগঠনের বিভিন্ন ইতিবাচক দিক, অভিজ্ঞতা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে ধুনট উপজেলার বিভিন্ন পর্যায়ের সাবেক শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  বাজেটের ঘাটতি পূরণ সরকারের জন্য চ্যালেঞ্জ.... এমপি আবুল কালাম আজাদ 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST