PriyoKhobor-PNG
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ার শিবগঞ্জে ঈদের দ্বিতীয় দিনেও সহস্রাধিক মানুষের মুখে হাসি ফোটালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

দৈনিক গণআওয়াজ
মে ২৯, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ
| 92
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

পবিত্র ঈদুল আজহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সহস্রাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। ঈদের দ্বিতীয় দিনেও উপজেলার বিভিন্ন এলাকায় কোরবানির মাংস বিতরণ কার্যক্রম অব্যাহত রেখে তিনি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শুক্রবার (২৯ মে ২০২৬) উপজেলার আটমুল ইউনিয়নের ১২টি গ্রাম এবং শিবগঞ্জ ইউনিয়নের গুজিয়া এলাকার ১০টি গ্রামে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে সহস্রাধিক পরিবারের ঘরে পৌঁছে দেওয়া হয় ঈদের আনন্দ ও স্বস্তির বার্তা।

এর আগে ঈদের দিন উপজেলার শতাধিক গ্রামে অন্তত পাঁচ হাজার মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।

আটমুল ইউনিয়নে আয়োজিত মাংস বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর পুত্র, রুপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা মীর শাকরুল আলম সীমান্ত, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, আটমুল ইউনিয়ন বিএনপির সভাপতি মীর মাকুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অন্যদিকে গুজিয়া এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং পউস ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির আহ্বানে সাড়া দিয়ে কোরবানির পশু প্রদান করেছে আল মানাহিল ফাউন্ডেশন ও ইসলামিক রিলিফ সেন্টার, বাংলাদেশ। তাদের সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয়রা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার এমন উদ্যোগ অনেক অসহায় পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  মুন্সিগঞ্জ শিলই ইউপি চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা জাকির জমাদার। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST