PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কুড়িগ্রাম হলোখানা ইউনিয়নে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৫৭০ অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ

দৈনিক গণআওয়াজ
মে ২৯, ২০২৬ ১:০৪ অপরাহ্ণ
| 104
Link Copied!

রতন রায়:কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রাম জেলার হলোখানা ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে Islamic Relief Bangladesh।

আজ ২৯মে হলোখানা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম। অনুষ্ঠানে ইউনিয়নের মোট ৫৭০ জন গরিব ও দুস্থ মানুষের মাঝে জনপ্রতি ২ কেজি করে মাংস বিতরণ করা হয়।

এ সময় চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের মানবিক কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। তিনি ইসলামিক রিলিফ বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।

স্থানীয় সুবিধাভোগীরা জানান, ঈদের সময় এ সহায়তা পেয়ে তারা অনেক আনন্দিত ও উপকৃত হয়েছেন। মানবিক এ উদ্যোগে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে দুধকুমারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST