PriyoKhobor-PNG
রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন মাঠে ঈদ-উল আযহার প্রধান জামাতে নামাজ আদায় করলেন বিভাগীয়  কমিশনার ও জেলা প্রশাসক 

দৈনিক গণআওয়াজ
মে ২৮, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ
| 34
Link Copied!

নীলকমল সুশীল (চট্টগ্রাম) প্রতিনিধি :-

প্রতি বছরের ন্যায় এবারও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ-জামাত কমিটির উদ্যোগে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে পবিত্র ঈদ-উল আযহার প্রধান জামাত আজ ২৮ মে বৃহস্পতিবার সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন নগরীর ধনিয়ালাপাড়াস্থ বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপ্যাল হযরত মাওলানা অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। পবিত্র ঈদ-উল আযহার প্রধান জামাতে নামাজ আদায় করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান, চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির নেতৃবৃন্দ, বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসনের ইসলাম ধর্মাবলম্বী সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, বিভিন্ন স্তরের কর্মচারীগণ ও এলাকার সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসল্লীগণ। ঈদ জামাতের পূর্বে মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। নামায শেষে মুনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহ’র শান্তি, সমৃদ্ধি ও দেশ-জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়। নামাজ শেষে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ অন্যান্যরা। এছাড়া পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগরীর ডিসি হিলস্থ সরকারী বাংলোতে সরকারী কর্মকর্র্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক। এসময় ঈদের আনন্দে ভরপুর হয়ে উঠে ডিসি’র বাংলো।

আরও পড়ুনঃ  বগুড়ার শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST