PriyoKhobor-PNG
শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়ন করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

দৈনিক গণআওয়াজ
মে ২৮, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ণ
| 32
Link Copied!

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার সকালে নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদের প্রাঙ্গণে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ নাগরিকদের সাথে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় করেন চট্টগ্রাম সিটি মেয়র। এরপর মেয়র উপস্থিত মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন।

নামাজ আদায়ের পর ঈদ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় মেয়র বলেন, আত্নত্যাগের মাধ্যমে ভেদাভেদহীন সমাজ গড়ার যে শিক্ষা ঈদ আমাদের দেয় তা সমাজে বাস্তবায়ন করতে হবে৷ কোরবানির আত্মত্যাগের মাধ্যমে দরিদ্র শ্রেণির কষ্ট উপলব্ধির যে সুযোগ আমরা পেয়েছি সে শিক্ষাকে ধারণ করে বৈষম্যমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে।

“ঈদ শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, বরং এটি সকলের জন্য ঐক্য ও সৌহার্দ্যের বার্তা। এই পবিত্র দিনে আমাদের সকলের উচিত ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলের সাথে মিলে-মিশে আনন্দ উদযাপন করা। আমাদের সকলের উচিত ঈদের এই পবিত্র উৎসবে সকলের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধাশীল আচরণ প্রদর্শন করা। সবার আগে বাংলাদেশ এই চেতনাকে হৃদয়ে ধারণ করে উন্নত বাংলাদেশ গড়ব এই হোক আমাদের শপথ। আসুন আমরা সকলে মিলে ঈদের এই পবিত্র দিনকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করার সুযোগ হিসেবে গ্রহণ করি।

আরও পড়ুনঃ  সিন্দুরমতি তীর্থধামের কাদা থেকে উঠে আসছে ইতিহাস!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST