PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে লিফলেট বিতরণ করলেন পৌর মেয়র প্রার্থী মাহবুব হোসেন চঞ্চল

দৈনিক গণআওয়াজ
মে ২৭, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
| 265
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার ধুনট উপজেলা পৌর এলাকার সর্বস্তরের মানুষের মাঝে উন্নয়ন পরিকল্পনা ও পাঁচ দফা প্রতিশ্রুতির লিফলেট বিতরণ করেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ মাহবুব হোসেন চঞ্চল। বুধবার (২৭ মে ২০২৬) সকাল থেকে দিনব্যাপী পৌর শহরের বিভিন্ন এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়নভিত্তিক লিফলেট বিতরণ করেন।

‎ধুনটের রাজনীতিতে ত্যাগ, সংগ্রাম ও সাহসিকতার প্রতীক হিসেবে পরিচিত মাহবুব হোসেন চঞ্চল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক জীবনে মামলা, জেল-জুলুম ও নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও তিনি মাঠের রাজনীতি থেকে কখনও সরে দাঁড়াননি। স্থানীয়দের কাছে তিনি একজন সৎ, ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে পরিচিত।

‎১৯৭৫ সালের ২৫ ডিসেম্বর বগুড়ার ধুনট উপজেলার পশ্চিম ভরণশাহী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা মরহুম জামাত আলী এবং মাতা মরহুম মরিয়ম বেওয়া। তিন ভাই-বোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ। ছাত্রজীবন থেকেই ন্যায়, সততা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে সম্পৃক্ত হন।

‎পিতার রাজনৈতিক অনুপ্রেরণায় ১৯৮৯ সালে ধুনট থানা ছাত্রদলের সাধারণ সদস্য হিসেবে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরে ১৯৯১ সালে ধুনট ডিগ্রি কলেজ ছাত্র সংসদে ছাত্রবিষয়ক সম্পাদক এবং ১৯৯৩ সালে সাহিত্যবিষয়ক সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৪ সালে সরাসরি ভোটে ধুনট উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দীর্ঘ ১৮ বছর দায়িত্ব পালন করেন। একই সময়ে তিনি বগুড়া জেলা ছাত্রদলের সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

‎পরবর্তীতে বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে ২০১৩ সালে ধুনট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পরে জেলা বিএনপির সহ-কুটির ও শিল্পবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ২০২৩ সাল থেকে বর্তমান পর্যন্ত ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

‎দীর্ঘ রাজনৈতিক জীবনে কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে গিয়ে তিনি একাধিকবার রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। তাঁর বিরুদ্ধে প্রায় ২৫ থেকে ৩০টি মামলা দায়ের করা হয়, যার মধ্যে ৮টি বিস্ফোরক মামলাও রয়েছে। তবে এসব মামলা-হামলা কিংবা কারাবরণ তাঁর রাজনৈতিক কার্যক্রমকে থামাতে পারেনি।

‎ব্যক্তিগত জীবনে মাহবুব হোসেন চঞ্চল বিবাহিত এবং এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তিনি নিজ পৈতৃক বাড়িতেই বসবাস করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শে বিশ্বাসী এই নেতা আগামী দিনেও ধুনট পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান বলে জানিয়েছেন।

‎এদিকে ধুনট পৌরসভাকে আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে তিনি পাঁচ দফা উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন। তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে – আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও টেকসই সড়ক নির্মাণ, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত শহর গঠন, ডিজিটাল নাগরিক সেবা চালু, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সবুজ ও ভেজালমুক্ত নগরী গড়ে তোলা।

‎ এ বিষয়ে মাহবুব হোসেন চঞ্চল বলেন, “দুর্নীতিমুক্ত প্রশাসন, পরিকল্পিত উন্নয়ন ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করে একটি স্মার্ট ও সমৃদ্ধ ধুনট গড়ে তোলাই আমার লক্ষ্য।”

‎স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগী নেতৃত্বের কারণে ধুনটের রাজনীতিতে মাহবুব হোসেন চঞ্চল বর্তমানে একটি আলোচিত নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST