PriyoKhobor-PNG
শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পটুয়াখালীতে ঈদ উল আযহা’র প্রধান জামায়াত’র কেন্দ্রীয় ঈদগাহ ময়দান প্রস্তুত, জামায়াত সকাল ৭ টায়

দৈনিক গণআওয়াজ
মে ২৭, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ
| 21
Link Copied!

মোঃ আরিফুজ্জামান তুহিন শরীফ, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীতেনপবিত্র ঈদ উল আযহা’র জামায়াতের ময়দান পৌরসভার কেন্দ্রীয় ( পুরাতন) ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। বৃষ্টি হলেও এখানে ঈদ জামায়াত আদায়ে কোন বিঘ্ন সৃষ্টি হবে না বললেন পৌর প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক (উপসচিব) মোহাম্মদ জুয়েল রানা। এ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে একসাথে প্রায় ১০ সহাস্র মুসুল্লি নামায আদায় করতে পারবেন। মাঠটির উপর সম্পূর্নভাবে ত্রিপল দিয়ে পরিবেস্টিত করা হয়েছে। বৃষ্টি হলেও নির্বিঘ্নে নামায আদায় হবে।

 

এখানে সকাল ৭ টায় নামায হবে নিশ্চিত করেছেন জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ। এছাড়া জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন মডেল মসজিদে দুটি ঈদ জামায়াতের আয়োজন করা হয়েছে। প্রথম জামায়াত হবে সকাল ৭টায় এবং দ্বিতীয় জামায়াত হবে সকাল ৮ টায়।এছাড়া চরপাড়া জেলা প্রশাসক ঈদগাহ ময়দানে সকাল ৭.১৫ মিঃ সময় ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে।

 

এছাড়া জেলা সদরের অন্যান্য মসজিদ ও ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল আযহা’র নামাযের সময়সূচী স্ব স্ব কর্তৃপক্ষ বা মসজিদ কমিটি নির্ধারন করবে। #

আরও পড়ুনঃ  ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির ৩৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST