PriyoKhobor-PNG
সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, নাঈমুল হাছানের বিদায়

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৪, ২০২৬ ৮:৪১ পূর্বাহ্ণ
| 14
Link Copied!

মোঃ রবিউল ইসলাম মিনাল: গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​
রাজশাহী জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মামুন অর রশিদ। রোববার (২৩ আগস্ট) বিকেলে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান তাঁর নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
​দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপসএ.টি.এম মাইনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
​নবযোগদানকৃত পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ এর পূর্বে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন। ২৮তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০১১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করা এই কর্মকর্তা সততা ও পেশাগত দক্ষতার জন্য সুপরিচিত।অন্যদিকে, বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান সিআইডির পুলিশ সুপার হিসেবে নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেন। তিনি ২০২৫ সালের ২৯ নভেম্বর রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। মেয়াদে অপরাধ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তার এবং প্রযুক্তিগত সহায়তায় হারানো মোবাইল উদ্ধারে বিশেষ ভূমিকা রেখে তিনি প্রশংসা কুড়ান।

আরও পড়ুনঃ  ধুনটে অভাবের যন্ত্রণায় নিঃশব্দে মৃত্যুর প্রহর গুনছেন বৃদ্ধ ছবদের আকন্দ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST