PriyoKhobor-PNG
শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কোটচাঁদপুরে টিভি চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

দৈনিক গণআওয়াজ
মে ২৫, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ণ
| 38
Link Copied!

আবুল হাসান কোটচাঁদপুর ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে অসাবধানতাবশত টেলিভিশন চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল ইসলাম (৪৫)নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল ইসলাম কোটচাঁদপুরের মেইন বাসস্ট্যান্ডের একজন পরিচিত মুখ ছিলেন। তিনি সেখানে দূরপাল্লার বাসে মালামাল ওঠানো-নামানোর লেবার (শ্রমিক) হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি স্থানীয় বাসিন্দা মৃত জজ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কাজ শেষে রেজাউল ইসলাম ঘরে ফেরেন। বেলা আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে তিনি ঘরের টেলিভিশন চালু করতে যান। এ সময় টেলিভিশনে আগে থেকেই হয়ে থাকা শর্ট সার্কিট থেকে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘরের একটি অংশে আগুন ধরে যায়।

 

 

আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

এলাকার একজন কঠোর পরিশ্রমী মানুষের এমন আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে পরিবার ও স্থানীয় বাসস্ট্যান্ডের শ্রমিকদের মাঝে গভীর শোকের ছায়া

নেমে এসেছে।

 

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে আদিবাসীর ৩টি গরু চুরি 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST