PriyoKhobor-PNG
রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৪৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে বাক প্রতিবন্ধী নারীর ওপর যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা

Editor-2
মে ২৪, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
| 42
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীর ওপর যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে গৌরাঙ্গ হালদার (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ধুনট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

‎অভিযুক্ত গৌরাঙ্গ হালদার উপজেলার নিমগাছি ইউনিয়নের সাতবেকি গাইঘাটিপাড়া এলাকার মৃত জুরান হালদারের ছেলে।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ মে ২০২৬ সকালে ভুক্তভোগী নারী তার বোনের বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে তিনি নিমগাছি ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের বাঙালি নদীর পাড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা অভিযুক্ত ব্যক্তি তাকে একা পেয়ে জোরপূর্বক জাপটে ধরে যৌন নিপীড়নের চেষ্টা করেন।

‎এ সময় ভুক্তভোগী নারী চিৎকার ও ধস্তাধস্তির মাধ্যমে নিজেকে রক্ষা করে সেখান থেকে পালিয়ে বাড়ি ফিরে আসেন। পরে তিনি ইশারা-ইঙ্গিতের মাধ্যমে স্বামী ও প্রতিবেশীদের কাছে ঘটনার বর্ণনা দেন। এরপর ভুক্তভোগীর স্বামী ২৩ মে রাতে ধুনট থানায় মামলা দায়ের করেন।

‎ এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “বাক প্রতিবন্ধী নারীর ওপর যৌন নিপীড়নের অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

আরও পড়ুনঃ  বগুড়ার শেরপুরে মহাসড়কের ঝুঁকিপূর্ণ ইউ-টার্ন বন্ধের কার্যক্রম শুরু
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST