PriyoKhobor-PNG
বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সাগর জুট স্পিনিং মিলস্ লি: পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

Editor-2
মে ২৪, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
| 32
Link Copied!

এস.এম.শামীম দিঘলিয়া খুলনা।।

খুলনার দিঘলিয়া উপজেলার শিল্পাঞ্চলে এক সময়ের ব্যস্ত পাটকলগুলো আজ অনেকটাই নিস্তব্ধ। একের পর এক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন হাজারো শ্রমিক ও কর্মচারী। পাট শিল্পনির্ভর এই অঞ্চলের অর্থনীতি যখন ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হচ্ছে, ঠিক তখনই হাজার হাজার পরিবারের জীবিকা ও আশার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে সাগর জুট স্পিনিং মিলস্ লি:।

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিঘলিয়াসহ খুলনা অঞ্চলের সর্বস্তরের মানুষ এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাগর জুট স্পিনিং মিলস্ লি: কর্তৃপক্ষ, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, দেশের শিল্প ও অর্থনীতির এই কঠিন সময়ে শ্রমিকদের কর্মসংস্থান ধরে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সাগর জুট স্পিনিং মিলস্ লি:। শুধু একটি শিল্প প্রতিষ্ঠান হিসেবেই নয়, বরং হাজারো পরিবারের আয়ের উৎস ও স্বপ্নের ঠিকানা হিসেবেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কর্তৃপক্ষ আরও বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং দেশের শিল্পখাত আবারও ঘুরে দাঁড়াক এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

শুভেচ্ছা বার্তায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করা হয়।

একই সঙ্গে দিঘলিয়াসহ খুলনার পাট শিল্পাঞ্চলে নতুন করে শিল্পের বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  সাভারে শ্রমিক সুজন সজলের মৃত্যুর ঘটনায় শ্রমিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST