PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:১৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কাশিমপুরে গরুর হাটে নিরাপত্তা ও সুলভ হাসিলে ক্রেতাদের আস্থার কেন্দ্র বাগবাড়ী পশুর হাট

দৈনিক গণআওয়াজ
মে ২৪, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ণ
| 72
Link Copied!

নিজস্ব সংবাদদাতা : মাওলানা জীবন দেওয়ান উজ্জ্বল

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুরের কাশিমপুরের ০৫ নম্বর ওয়ার্ডের বাগবাড়ী এলাকায় চুল ফ্যাক্টরি সংলগ্ন স্থানে জমে উঠেছে ঐতিহ্যবাহী “বাগবাড়ী বিশাল গরু, ছাগল ও মহিষের হাট”। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে আসা গরু, মহিষ, ছাগল ও ভেড়ায় মুখর হয়ে উঠছে পুরো হাট এলাকা। ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক উপস্থিতিতে হাটজুড়ে এখন ঈদের আমেজ বিরাজ করছে।

হাট ঘুরে দেখা গেছে, ছোট-বড় বিভিন্ন আকারের দেশি ও বিদেশি জাতের পশু নিয়ে বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন। কেউ পশুর গুণাগুণ তুলে ধরছেন, আবার কেউ দরদামে ব্যস্ত। অন্যদিকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পছন্দের কোরবানির পশু কিনতে হাটে ভিড় করছেন ক্রেতারাও। শিশু-কিশোরদের উপস্থিতিতে হাটজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

হাট কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পুরো হাট এলাকা সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। জাল নোট শনাক্ত করতে রয়েছে বিশেষ মেশিন। এছাড়াও দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য রাখা হয়েছে থাকা-খাওয়ার সুবিধা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং সার্বক্ষণিক নিরাপত্তা টিম।

বিশেষ করে সুলভ হাসিলের কারণে এই হাটটি ইতোমধ্যে ক্রেতা ও বিক্রেতাদের আস্থার কেন্দ্রে পরিণত হয়েছে। হাটে গরু ও মহিষের জন্য হাসিল নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা এবং ছাগল-ভেড়ার জন্য ২০০ টাকা, যা অন্যান্য হাটের তুলনায় অনেকটাই সহনীয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

হাটে পশু বিক্রি করতে আসা এক ব্যবসায়ী বলেন, “এখানকার পরিবেশ খুবই ভালো। নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হওয়ায় আমরা স্বস্তিতে ব্যবসা করতে পারছি। আশা করছি এবারের ঈদে ভালো বিক্রি হবে।”

পশু কিনতে আসা এক ক্রেতা জানান, “বাগবাড়ী হাটে বিভিন্ন দামের ভালো মানের পশু পাওয়া যাচ্ছে। পরিবার নিয়ে এসে আরাম করে পশু দেখতে পারছি। নিরাপত্তা ব্যবস্থাও সন্তোষজনক।”

হাটের ইজারাদার মো. জাকিবুর সরকার, মো. লিমন সরকার ও মো. হিরা সরকার বলেন, “আমরা সবসময় চেষ্টা করছি ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে। ঈদ উপলক্ষে ভালো মানের পশু সরবরাহে হাট কমিটি নিরলসভাবে কাজ করছে।”

ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি। স্থানীয়দের প্রত্যাশা, এবারের ঈদে বাগবাড়ীর ঐতিহ্যবাহী এই পশুর হাট গাজীপুর অঞ্চলের অন্যতম বৃহৎ ও আকর্ষণীয় পশুর হাট হিসেবে পরিচিতি লাভ করবে।

আরও পড়ুনঃ  পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST