PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে মাদক ব্যবসার প্রতিবাদে বৃদ্ধাসহ একই পরিবারের চারজনের ওপর হামলা, এলাকায় উত্তেজনা          

দৈনিক গণআওয়াজ
মে ২৩, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ
| 331
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় কথিত মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করাকে কেন্দ্র করে এক বৃদ্ধা নারীসহ একই পরিবারের চারজনের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎শনিবার (২৩ মে ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি ধুলাউরি গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা যায়। ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় চলমান মাদক বাণিজ্যের বিরুদ্ধে অবস্থান নেন নুর ইসলামের মা আছিয়া বেগম (৭০)। এতে ক্ষুব্ধ হয়ে একই এলাকার ইউসূফ আলী, তার ছেলে হোসেন আলী ও হাসান আলী তার ওপর চড়াও হন।

‎অভিযোগে বলা হয়, অভিযুক্তরা আছিয়া বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পর এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এ সময় ইউসূফ আলী লোহার রড দিয়ে আঘাত করলে তা বৃদ্ধার মাথায় না লেগে বাম হাতে লাগে, এতে তিনি গুরুতর আহত হন। হামলার সময় ধস্তাধস্তিতে তার পরনের কাপড় ছিঁড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়, যা নিয়ে স্থানীয়ভাবে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

‎বৃদ্ধা আছিয়া বেগমকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ছেলে নুর ইসলাম এবং নাতি শিপন মিয়া ও শিপলু মিয়াকেও মারধর করা হয় বলে জানা গেছে। এতে তারাও আহত হন।

‎ঘটনার সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং গুরুতর আহত আছিয়া বেগমকে ভর্তি রাখা হয়।

‎এ ঘটনায় স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে রয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

‎ভুক্তভোগী নুর ইসলাম ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎এদিকে এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সল্লাবাদ ইউনিয়নে ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST