PriyoKhobor-PNG
সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বেলাব প্রতারণা ও মানবপাচারের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা

দৈনিক গণআওয়াজ
মে ২১, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
| 79
Link Copied!

 

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর বেলাব থানায় প্রতারণা ও মানবপাচারের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

মামলার সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর থানার ১৫ নং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা কয়েকজনের বিরুদ্ধে বিদেশে পাঠানোর কথা বলে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেলাব সি.আর মামলা নং ৮২৮/২০২৫ দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় রুজু হয়েছে।

মামলার এজাহারে যাদের আসামি করা হয়েছে তারা হলেন—

১. মোহাম্মদ তারিফুর রহমান (পিতা: লোকমান হোসেন)

২. মোঃ মনির হোসেন (পিতা: লোকমান হোসেন)

৩. মোঃ ইমন মিয়া (পিতা: লোকমান হোসেন)

৪. মোহাম্মদ লোকমান হোসেন

৫. নয়ন আক্তার, স্বামী,লোকমান হোসেন

মামলার বাদিনী শিখা সরকার, স্বামী মোঃ মোবারক সরকার, সাং- নিলক্ষীয়া সরকার বাড়ী, থানা বেলাব, জেলা নরসিংদী।

আদালত সূত্রে জানা গেছে, মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৫ জানুয়ারি ২০২৬ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও কোর্ট প্রসেস নং-৩৫ জারি রয়েছে বলে জানা গেছে।

বাদীপক্ষের দাবি, অভিযুক্তরা দেশ-বিদেশে অবস্থান করলেও তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হোক।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

আরও পড়ুনঃ  নদীর পাশে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST