PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৩৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বেলাবোতে নারী ও কন্যা শিশুদের প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

দৈনিক গণআওয়াজ
মে ২০, ২০২৬ ১:০৫ পূর্বাহ্ণ
| 41
Link Copied!

শাহিনুর আক্তার

(নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবোতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং পরিবার ও গণপরিসরে নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯মে) মঙ্গলবার বিকালে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে বারৈচা-রায়পুরা আঞ্চলিক সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সদস্য রুবি আক্তারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, আন্দোলন সম্পাদক মিনতী রানী সূত্রধর,পরিবেশ বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক শামসুর হক কাজল,বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার ব্রাঞ্চ এক্সিকিউটিভআশিষ কুমার শীল’সহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রতিদিন সংবাদপত্র খুললেই দেখা যায়- কোনো না কোনো নারী, শিশু কিংবা কিশোরী নির্যাতনের শিকার হচ্ছে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র কিংবা রাস্তাঘাট-কোথাও নারীরা সম্পূর্ণ নিরাপদ নয়। এটি শুধু একজন নারীর সমস্যা নয়, এটি পুরো সমাজ ও রাষ্ট্রের জন্য লজ্জার বিষয়।

আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে একযোগে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে।

আসুন, আমরা সবাই প্রতিজ্ঞা করি নারী ও কন্যাশিশুর প্রতি যেকোনো সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হবো, প্রতিবাদ করবো এবং মানবিক বাংলাদেশ গড়তে এক সঙ্গে কাজ করবো।

আরও পড়ুনঃ  পাইকগাছায় ভুমিহীন সংগঠনের মানববন্ধন, প্রতিবাদ সভা,বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST