PriyoKhobor-PNG
শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নাটোরে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা!

দৈনিক গণআওয়াজ
মে ১২, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
| 55
Link Copied!

আনিসুর রহমান বাগাতিপাড়া নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের দীঘলকান্দি গ্রামবাসী একটি বিপন্নপ্রায় প্রাণী মেছোবাঘকে পিটিয়ে হত্যা করেছে। মঙ্গলবার সকালে এই প্রাণীটিকে চারিদিকে ঘেরাও করে বাঁশ ও অন্যান্য লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত এক হিংস্র প্রাণী এলাকার বিভিন্ন বাড়ির হাঁস, মুরগী ধরে নিয়ে যাচ্ছিলো এবং মাঠের বেশ কয়েকটি ছাগলের ওপর হামলা করে মাংস ছিঁড়ে নেওয়ার ঘটনা ঘটে। পরে গ্রামবাসী একত্র হয়ে এই প্রাণীটিকে খুঁজে পিটিয়ে হত্যা করে। মৃত ওই প্রাণীটিকে স্থানীয়রা গন্ধগোকুল বলে শনাক্ত করলেও স্থানীয় সাংবাদিকরা জানায় এটা বিরল ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী মেছো বাঘ। পরে উপজেলা বন কর্মকর্তা সত্যেন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি নিহত এই প্রাণীটি মেছো বাঘ বলে নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এটাকে অনেকেই মেছো বিড়ালও বলে থাকে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, মেছো বাঘ (যা মূলতঃ একটি মেছো বিড়াল বা ঋরংযরহম ঈধঃ) সাধারণত এই প্রাণী মানুষ খায় না বা মানুষকে আক্রমণ করে না। এরা মানুষ থেকে দূরে থাকতেই পছন্দ করে এবং বিপদের আভাস পেলে পালিয়ে যায়। মেছো বাঘের খাদ্যাভ্যাসের তালিকার মধ্যে মাছ এদের প্রধান খাবার। এছাড়াও এরা ব্যাঙ, কাঁকড়া, শামুক, সাপ, পাখি এবং ইঁদুর জাতীয় প্রাণী শিকার করে। মানুষ ভুল করে এদের বড় বাঘ ভেবে ভয় পায় এবং অকারণে মেরে ফেলে। এরা জলাভূমির বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। এটি একটি বিপন্ন বা সংকটাপন্ন প্রজাতির প্রাণী। এ ধরনের প্রাণী হত্যা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ

আরও পড়ুনঃ  ২০২৭ সালের পর পাইকগাছা কয়রায় বিদ্যুতের কোন সমস্যা থাকবে না.... এমপি আবুল কালাম আজাদ 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST