PriyoKhobor-PNG
বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

পাইকগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
মে ১৯, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
| 41
Link Copied!

এফ,এম,এ রাজ্জাক।পাইকগাছা,খুলনা।

পাইকগাছায় কৃষি উন্নয়ন ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে কৃষকদের সম্পৃক্ত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কংগ্রেসে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ এবং জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম। অনুষ্ঠানে কৃষি বিষয়ক উপস্থাপনা করেন অতিরিক্ত উপপরিচালক (খামার বাড়ি) খুলনার তোহিদ উদ্দিন ভূঁইয়া। এ সময় কৃষক, সাংবাদিক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ ও বৈজ্ঞানিক কৃষি ব্যবস্থাপনার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। কৃষকদের প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে কৃষিকে লাভজনক করতে প্রযুক্তিনির্ভর চাষাবাদ, সঠিক সেচ ব্যবস্থাপনা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে। সরকার কৃষকদের উন্নয়নে নানা সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।

আরও পড়ুনঃ  আসকার দিঘি বাঁচাতে মানববন্ধন"
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST