PriyoKhobor-PNG
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

পাইকগাছায় শিশুশ্রম, বাল্যবিবাহ, ঝরে পড়া শিশু ও মাদকমুক্ত উপজেলা গঠন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

দৈনিক গণআওয়াজ
মে ১৯, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ
| 38
Link Copied!

পাইকগাছা ( খুলনা) উপজেলা সংবাদদাতা।।

খুলনার পাইকগাছায় শিশুশ্রম, বাল্যবিবাহ, ঝরে পড়া শিশু ও মাদকমুক্ত উপজেলা গঠন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে মঙ্গলবার দুপুরে অফিসার্স ক্লাব মিলনায়তনে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিষণ বাংলাদেশ এর সহযোগিতায় ইসলামিক ফাউণ্ডেশন গুরুত্বপূর্ণ এ সভার আয়োজন করে। ইসলামিক ফাউণ্ডেশন এর ফিল্ড সুপারভাইজার বিলাল হুসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিষণ বাংলাদেশ এর প্রোগ্রাম এরিয়া ম্যানেজার বিপ্লব আইজাক সরদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম, ফাদার জুয়েল ম্যাকফিল্ড ও পুরোহিত সুব্রত চক্রবর্তী। ওয়ার্ল্ড ভিষণ এর পলাশ হিউবার্ড বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন থানার এএসআই শাহনাজ আক্তার, কাজী প্রতিনিধি আল আমিন ও প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ।

সভায় ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন দিপল বিশ্বাস, নিউটন গোমেজ, শিল্পী রায়, মার্সিয়া হালদার ও রিনি পারই। এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা আইনের যথাযথ প্রয়োগ ও জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সমাজ থেকে শিশুশ্রম, বাল্যবিবাহ, ঝরে পড়া রোধ এবং মাদকমুক্ত করার উপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  বিশ্বনাথের পল্লীতে বালু ও পাথর দিয়ে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST