PriyoKhobor-PNG
বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৫২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়া কাহালু থানার ওসি শফিকুল ইসলাম: তিন মাসেই জনমনে আস্থার প্রতীক

দৈনিক গণআওয়াজ
মে ১৯, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
| 152
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম যোগদানের মাত্র তিন মাসের মধ্যেই উপজেলার সর্বস্তরের মানুষের হৃদয়ে আস্থার জায়গা করে নিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যাকে গুরুত্ব দিয়ে শুনছেন এবং দ্রুত সময়ের মধ্যে কার্যকর সমাধানের চেষ্টা করছেন বলে এলাকাবাসী জানান।

‎থানায় আসা ভুক্তভোগীদের সঙ্গে তিনি অত্যন্ত আন্তরিক ও মানবিক আচরণ করেন। অভিযোগকারীদের কথা ধৈর্যসহকারে শুনে প্রয়োজনীয় আইনি পরামর্শ ও সহযোগিতা প্রদান করায় সাধারণ মানুষের মাঝে তার প্রতি ইতোমধ্যেই ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ওসি শফিকুল ইসলাম যোগদানের পর থেকে কাহালু উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছেন। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, বাল্যবিবাহ, অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। অপরাধ দমনে তিনি দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান স্থানীয়রা।

‎এক ভুক্তভোগী বলেন, “ওসি স্যার একজন অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি আমার সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং আমাকে সঠিক পরামর্শ দিয়েছেন। এমন মানবিক পুলিশ কর্মকর্তা সমাজের জন্য সত্যিই আশীর্বাদস্বরূপ।”

‎এছাড়াও উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করেন, ওসি শফিকুল ইসলামের সততা, দায়িত্ববোধ ও জনবান্ধব আচরণ কাহালু থানাকে সাধারণ মানুষের আস্থার স্থানে পরিণত করেছে। তার নেতৃত্বে থানার পুলিশ সদস্যরাও আরও দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।

‎সাধারণ মানুষের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে কাহালুর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করবেন। এলাকাবাসী তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সফলতা কামনা করেছেন।

আরও পড়ুনঃ  যমুনা নদীতে দ্বিতীয় সেতু নির্মাণের দাবিতে উত্তাল উত্তরাঞ্চল.
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST