PriyoKhobor-PNG
শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

শার্শায় পুলিশের অভিযানে ২০০গ্রাম গাঁজাসহ আটক -১

দৈনিক গণআওয়াজ
মে ১৮, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ
| 20
Link Copied!

মেহেদী হাসান শার্শা প্রতিনিধিঃ

যশোরের শার্শা থানার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ২০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ আকাশ মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) সকাল ৮.৪০ মিনিটে শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মাঝেরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানা গোড়পাড়া পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) আনিসুর রহমান ও এএসআই (নিঃ) জামিনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকশ টিম অভিযান চালিয়ে আসামি আকাশ মিয়ার বসত বাড়ির থেকে তাকে আটক করেন। এ সময় তার হেফাজত থাকা ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আকাশ মিয়া কৃষ্ণপুর (মাঝেরপাড়া) এলাকার আব্দুস সাত্তার এর ছেলে।

এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং-৩৭

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম রৌমারীতে নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST