PriyoKhobor-PNG
বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার শিবগঞ্জে বাসে ইয়াবার চালান, ১৬০০ পিসসহ আটক ১

দৈনিক গণআওয়াজ
মে ১৮, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ
| 97
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া শিবগঞ্জ-এ ঢাকা-ঠাকুরগাঁওগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়।

‎সোমবার (১৮ মে ২০২৬) ভোর ৩টা থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ থানার ভরিয়া পাকুরতলা এলাকার এসএস ফুড জোনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

‎গ্রেফতার ব্যক্তি হলেন মোঃ জয়নাল (৫৫)। তিনি তাজ পরিবহন-এর ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী একটি যাত্রীবাহী বাসের G-4 সিটে টিকিটবিহীন যাত্রী হিসেবে অবস্থান করছিলেন।

‎ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন ওই যাত্রীর দেহ তল্লাশি করা হয়। এসময় একটি কাগজের খাঁকি খামের মধ্যে স্কচটেপে মোড়ানো নীল রঙের ৮টি জিপারযুক্ত পলিপ্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ১ হাজার ৬০০ পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১৬০ গ্রাম বলে জানিয়েছে ডিএনসি।

‎এছাড়াও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি সিমসহ SYMPHONY D43 মডেলের একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৯(খ) ও ২৬(১) ধারায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মোঃ তাহিদুল আলম।

‎ডিএনসি জানায়, উদ্ধার হওয়া ইয়াবার চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সম্পৃক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।

‎মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় ধর্ষণের শিকার বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণীর সন্তান প্রসব, অভিযুক্ত পরিবার অস্বীকার 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST