PriyoKhobor-PNG
সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় মোটরসাইকেলের প্রস্তাবিত অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে বাইকারদের মানববন্ধন

দৈনিক গণআওয়াজ
মে ১৭, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ
| 167
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত অগ্রিম আয়কর (AIT) প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মোটরসাইকেল চালক ও আরোহীরা। রবিবার (১৭ মে ২০২৬) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‎মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, মোটরসাইকেল বর্তমানে বিলাসবহুল যান নয়; বরং এটি সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত, জরুরি প্রয়োজনে যোগাযোগ এবং রাইড শেয়ারিংসহ বহু তরুণের জীবিকার গুরুত্বপূর্ণ মাধ্যম। বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন করে অগ্রিম আয়কর আরোপ করা হলে মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে।
‎বক্তারা আরও বলেন, একটি মোটরসাইকেল কেনা ও নিবন্ধনের সময় ক্রেতাদের ইতোমধ্যে ভ্যাট, শুল্ক এবং বিভিন্ন ধরনের ফি পরিশোধ করতে হয়। এর সঙ্গে নতুন করে অগ্রিম আয়কর যুক্ত হলে সাধারণ মানুষের মোটরসাইকেল কেনার সক্ষমতা কমে যাবে। এতে দেশের বিকাশমান মোটরসাইকেল শিল্প, ক্ষুদ্র উদ্যোক্তা ও পরিবহন খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
‎মানববন্ধন থেকে বক্তারা মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত অগ্রিম আয়কর অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ রাখা এবং মধ্যবিত্তের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
‎কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

আরও পড়ুনঃ  সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা দেশ ও গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জেডিপি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST