PriyoKhobor-PNG
সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বাংলাদেশে অনিশ্চিত ফুটবল বিশ্বকাপ সম্প্রচার!

দৈনিক গণআওয়াজ
মে ১৬, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
| 57
Link Copied!

আকাশ দাশ সৈকত

আর মাত্র কয়েক দিন পর শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে জমজমাট আসর—ফুটবল বিশ্বকাপ। প্রতি চার বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষে মাঠে গড়াতে যাওয়া এই টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতায় পড়েছে বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারত ও বাংলাদেশ। তবে চীন গতকালই এই জটিলতা কাটিয়ে উঠেছে। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘চায়না মিডিয়া গ্রুপ’ দেশটিতে বিশ্বকাপ সম্প্রচার করবে—বিষয়টি গতকাল নিশ্চিত হয়েছে। অন্যদিকে ভারতের সম্প্রচার ভাগ্য এখনো ঝুলন্ত থাকলেও, বাংলাদেশে খেলা দেখা নিয়ে তৈরি হয়েছে তীব্র শঙ্কা।

জানা গেছে, বাংলাদেশের টিভি ও ডিজিটাল স্বত্ব (Rights) কিনে নিয়েছে সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ‘স্প্রিংবক’। তবে তারা বাংলাদেশে এই স্বত্ব বিক্রি করতে চাইছে চড়া মূল্যে, যা ভ্যাট ও ট্যাক্সসহ প্রায় ২০০ কোটি টাকার কাছাকাছি। এত বিপুল অঙ্কের টাকা খরচ করে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব কিনতে এই মুহূর্তে দেশের কোনো প্রতিষ্ঠানই আগ্রহ দেখাচ্ছে না।

 

বর্তমানে দেশের একমাত্র ডেডিকেটেড স্পোর্টস চ্যানেল ‘টি স্পোর্টস’। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইশতিয়াক সাদেক সিঙ্গাপুরে গিয়ে স্প্রিংবকের সাথে আলোচনা করলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। এছাড়া কিছুদিন আগে সম্প্রচার শুরু করা নতুন চ্যানেল ‘স্টার নিউজ’ও খেলা দেখানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিল। তবে উচ্চমূল্য, বিজ্ঞাপনের মন্দা বাজার এবং অনেক ম্যাচ গভীর রাতে বা ভোরে হওয়ায় দর্শক কম পাওয়ার আশঙ্কা—সব মিলিয়ে শেষ পর্যন্ত কোনো চুক্তি আলোর মুখ দেখেনি।

 

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়াযজ্ঞ ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ স্টেডিয়ামে বসে দেখার ভাগ্য সবার হয় না। তবে দেশের কোটি ফুটবল সমর্থক যেন ঘরের মাঠে টেলিভিশনেই খেলা উপভোগ করতে পারেন, সেই আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

 

তিনি জানান, ‘বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে ফিফা বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পাওয়ার লক্ষ্যে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটি দ্রুতই একটি সুপারিশ জমা দেবে। সেই সুপারিশ অনুযায়ী দেশের ফুটবলপ্রেমীদের স্বার্থে যা ভালো হয়, সেটাই করা হবে।’

আরও পড়ুনঃ  ১০ বছর পর ইংল্যান্ডকে টেস্টে হারালো শ্রীলঙ্কা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST