PriyoKhobor-PNG
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মতিন ফকির গ্রেপ্তার 

দৈনিক গণআওয়াজ
মে ১৬, ২০২৬ ২:১৪ অপরাহ্ণ
| 131
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ জানতে পারে যে, বগুড়া শহরের সুত্রাপুর এলাকার ঘোড়াপট্টি রোডে এক ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ অধিনায়কের দিকনির্দেশনায় গত শুক্রবার (১৫ মে ২০২৬) রাতে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ মতিন ফকির (২৬), পিতা-মৃত রশিদ ফকির, সাং-অঘোরা মালঞ্চা, থানা-কাহালু, জেলা-বগুড়া-কে ৩০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

অভিযানকালে জব্দকৃত আলামতসহ আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানা-এ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ মুজাহিদ কমিটি কালিহাতী উপজেলা শাখার উদ্যেগে ২৪ এপ্রিল শুক্রবার বাদ আছর ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST