
মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা ( খুলনা)।।
খুলনার পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র। তিনি ১০ ও ১১ জুলাই বৈরী আবহাওয়ার মধ্যে শুক্রবার ও শনিবার টানা দুদিন ইনস্টিটিউট এর লোনাপানি কেন্দ্রের চলমান গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সামগ্রিক গবেষণা অগ্রগতি ও কেন্দ্রের বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ডিজি অনুরাধা ভদ্র গবেষণার মানোন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে কেন্দ্রের বিজ্ঞানীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. আজহার আলীর তত্ত্বাবধানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম সাজেদ রিয়ার, শফিকুল আলম রুবেল, বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম মোস্তফা, মাসুদুর রহমান, সায়মা সুলতানা সোনিয়া, রাজিব হোসেন ও ফাল্গুনী বিশ্বাস সহ কেন্দ্রের সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার পর ড. অনুরাধা ভদ্র’র অত্র কেন্দ্রে এটাই প্রথম সফর।


