PriyoKhobor-PNG
সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ঢাকা–আরিচা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

নিজস্ব প্রতিবেদ
মে ১৬, ২০২৬ ১:৫১ অপরাহ্ণ
| 78
Link Copied!

ঢাকার ধামরাইয়ে ঢাকা–আরিচা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১৬ মে) সকাল ৮টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘স্বপ্ন’ ও ‘পদ্মা স্পেশাল’ নামের দুটি বাসের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে ‘স্বপ্ন’ পরিবহনের যাত্রীরাই বেশি আহত হন। তারা মূলত একটি গ্রাফিক্স টেক্সটাইল কারখানার কর্মী ছিলেন। সংঘর্ষের পর বাসটির চালক ভেতরে আটকে পড়েন।

খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আশপাশের বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।

 

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান জানান, দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। উদ্ধার কাজ শেষে সকাল ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মহাসড়কে যান চলাচল পুনরায় চালু হয়।

 

 

আরও পড়ুনঃ  বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মতিন ফকির গ্রেপ্তার 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST