PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৪৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

কুড়িগ্রামে ধরলার ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

দৈনিক গণআওয়াজ
মে ১৬, ২০২৬ ১:৩৩ অপরাহ্ণ
| 122
Link Copied!

রতন রায় : কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলা নদীর ৫০০ মিটার এলাকা অতি ভাঙন প্রবন। দ্রুত ব্যবস্থা না নিলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিক ধরলার ভাঙনের মুখে পরবে। সেই সঙ্গে ভাঙনের হুমকিতে পরবে শত শত পরিবারের বসত ভিটা, ফসলি জমি সহ অনান্য স্থাপনা। এসব রক্ষার দাবিতে আজ শনিবার সকাল ১১টায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

উপজেলার কদমতলার স্মৃতি পাড়া এলাকায় ধরলা নদীর বাম তীরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে কোমলমতি শিক্ষার্থীরা সহ কয়েকশ স্থানীয় মানুষ অংশ নেন।

মানববন্ধন

ছাত্র-ছাত্রীদের মানববন্ধন

এতে বক্তব্য দেন, সমাজ সেবক শাহানুর রহমান সৈকত, এনসিপি পাঁচগাছি ইউনিয়নের সদস্য সচিব মোঃ রাশেদ খান মিলন, ব্যবসায়ী আনোয়ার হোসেন, এনামুল হক, ইয়াকুব আলী, আকতারুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ তুলে বলেন, ধরলার বাম তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের কাজ চলমান থাকলেও কদমতলার স্মৃতি পাড়া এলাকায় বাম তীরের প্রায় ৫০০ মিটার ভাঙন কবলিত এলাকার কাজ প্রশাসনের দোহাই দিয়ে গাফিলতি করে এড়িয়ে যাওয়া হয়েছে। এতে নদী ভাঙনে হুমকির মুখে পরেছে শত শত পরিবারের বসত ভিটা, ফসলি জমি, কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, মসজিদ সহ অনান্য স্থাপনা। তাই অতিদ্রুত এই ৫০০ মিটার এলাকার ভাঙন রোধে বালু ভরাট করে স্থায়ী বাঁধ নির্মাণের দাবী জানান তারা।

আরও পড়ুনঃ  তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST