PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়া সারিয়াকান্দিতে চন্দনবাইশা ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
জুন ২১, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
| 96
Link Copied!

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

 

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ডিগ্রি কলেজে এইচএসসি ব্যাচ-২০২৬ এর শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও আসন্ন এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব কামনা করে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

রবিবার (২১ জুন ২০২৬) দুপুরে কলেজ মাঠে শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চন্দনবাইশা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আলী মুর রাজী তরুণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য ও বগুড়া জেলা বিএনপি-এর সাংগঠনিক সম্পাদক জনাব মো. সহিদ উন নবী সালাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আসন্ন পরীক্ষায় সফলতার জন্য আন্তরিক শুভকামনা জানান।

ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোসাইবাড়ী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. নজরুল ইসলাম, কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মো. মুসা আলম, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, বিদায়ী শিক্ষার্থী মোছা. সুমাইয়া আক্তার ও মুক্তা আক্তারসহ অন্যান্যরা।

বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের নানা স্মৃতিচারণ করেন এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। বিদায়ী শিক্ষার্থীরাও কলেজ জীবনের স্মরণীয় মুহূর্তগুলো তুলে ধরে শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানানো হয়। কলেজ পরিবারের পক্ষ থেকে তাদের আগামী শিক্ষাজীবন ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।

আরও পড়ুনঃ  সোনাবাড়ীয়া একাডেমিক নলেজে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST