PriyoKhobor-PNG
শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দশমিনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষক মমিতির সম্পাদকের বিরুদ্ধে ব্যাবস্থা

দৈনিক গণআওয়াজ
মে ১৬, ২০২৬ ১:০০ অপরাহ্ণ
| 106
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. আনিস আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে সংযুক্তিতে আদেশ বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. কামাল হোসেনের সাথে অসৌজন্যমূলক আচরণ ও সংযুক্তিতে থাকা অবস্থায় ওই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার সাথে শারিরিক ও মানসিক ভাবে নির্যাতন করার উদ্যেশে অয়াশরুমে আটকে রাখেন মো. আনিস আহামেদ। এছাড়াও বিভিন্ন সময় ওই শিক্ষিকাকে উদ্যেশ্য করে অশ্লীলিন আচরন করে থাকেন। বিদ্যালয় চলাকালীন সময় বিভিন্ন কাজের অযুহাতে ক্লাস না করে ঘোরা ফেরা করেন। এতে অন্যান্য শিক্ষকদের মধ্যে প্রভাব পরে। তাকে জিগ্যেস করলে বলেন, শিক্ষক নেতাদের ক্লাস করা লাগেনা বলে প্রচার করেন। এসকল অনিয়মের অভিযোগের ভিত্তিতে দশমিনা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদকের বিরুদ্ধে গত (১২ তারিখ মঙ্গলবার) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দশমিনা শিক্ষা অফিসে এসে তদন্ত করেন। তদন্তকালে শিক্ষক নেতা মো. আনিস আহমেদের সামনে অধিকাংশ শিক্ষক প্রকাশ্যে অনিয়মের অভিযোগ লিখিত ও মৌখিক ভাবে বলেন। তদন্ত শেষে মো. আনিস আহমেকে গতকাল বৃহস্পতিবার দশমিনা মডেল প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্তিতে থাকা আদেশটি বাতিল করা হয়।

দশমিনা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. আনিস আহমেদের ব্যবহারিত মুঠোফোনে (০১৭২৫৪৪০৬৪৩)  ফোন দিলে তিনি রিসিভ করেনি।

আরও পড়ুনঃ  মদনে এস এস সি সমমান উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত,
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST