PriyoKhobor-PNG
শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বেলাবোতে শতভাগ পাস, জিপিএ-৫ পেলেন ৯ শিক্ষার্থী বারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুলের অভাবনীয় সাফল্য

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১২, ২০২৬ ২:১৮ অপরাহ্ণ
| 29
Link Copied!

শাহিনুর আক্তার (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাবো উপজেলার চর উজিলাব ইউনিয়নের বারৈচা এলাকায় অবস্থিত বারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল চলতি বছরের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। বিদ্যালয়টির নিজস্ব প্রতিষ্ঠান কোডে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৯ জন জিপিএ-৫ অর্জন করেছে।

এ বছর বিদ্যালয়টি থেকে মোট ৪৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৯ জন জিপিএ-৫ এবং বাকি সবাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। শতভাগ পাসের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক জিপিএ-৫ অর্জন করায় বিদ্যালয়জুড়ে বইছে আনন্দের সুবাতাস। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যেও দেখা দিয়েছে উৎসবের আমেজ।

 

বিদ্যালয়ের এই সাফল্যের পেছনে প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের দক্ষ নেতৃত্ব ও পরিকল্পিত একাডেমিক ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর, শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টা এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে আরও কার্যকর করার চেষ্টা করেছেন তিনি।

সাফল্যের বিষয়ে প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান বলেন,

“এই অর্জন আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষকদের নিরলস পরিশ্রম, পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় আমাদের এই সাফল্য এনে দিয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী বলেন, প্রত্যন্ত অঞ্চলে থেকেও বারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুলের এমন ফলাফল সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে শতভাগ পাসের পাশাপাশি ৯ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন বিদ্যালয়টির শিক্ষার মান ও শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিকতারই প্রতিফলন। সরকারি ও বেসরকারিভাবে আরও সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে বিদ্যালয়টি ভবিষ্যতে বেলাবো তথা নরসিংদী জেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হতে পারে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের মহামিলনমেলা সফল করতে প্রস্তুতি সভা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST