PriyoKhobor-PNG
শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নাগরপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার

দৈনিক গণআওয়াজ
মে ১৫, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
| 52
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় থানা পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী চিরুনি অভিযানে ৯৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও এক মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।

শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে নাগরপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) রাকিব কায়নার শুভ’র নেতৃত্বে একটি বিশেষ টিম তেবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে এএসআই আবু তাহের, এএসআই আতিকুর রহমান ও কনস্টেবল কামরুল হাসানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

অভিযানকালে তেবাড়িয়া বাজারে সেন্টু মিয়ার মুদি দোকানের সামনে থেকে খাষ ঘুণিপাড়া গ্রামের মৃত মিয়াচাঁন মন্ডলের ছেলে আরিফুল ইসলাম (২৩)-কে ৪৬ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে খাষ ঘুণিপাড়া, তেবাড়িয়া, সলিমাবাদসহ আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। এলাকায় তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

একই রাতে পৃথক আরেকটি অভিযানে বাড়ীগ্রাম এলাকা থেকে আফজাল মিয়ার ছেলে সুমন (৩০)-কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, “মাদক নির্মূলে থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়া-৬ উপনির্বাচন: রেজাল্ট শিটে আগাম স্বাক্ষর নেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST