PriyoKhobor-PNG
শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কুড়িগ্রাম রাজারহাটে টানা বৃষ্টিতে রাস্তার বেহাল দশা, ধসে পড়লো গুরুত্বপূর্ণ সড়ক-

দৈনিক গণআওয়াজ
মে ১৫, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
| 46
Link Copied!

রতন রায় : কুড়িগ্রামঃ জেলা প্রতিনিধি :

গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে আসা পানিতে রাজারহাট উপজেলার উমর মজিদ ইউপির ৪নং ওয়ার্ডের ফকির হাট যাওয়া গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃষ্টির পানির তোড়ে রাস্তার বিছিন্ন হয়ে তৈরি হয়েছে মরণফাঁদ।

 

সরেজমিনে দেখা গেছে, নাজিমখান টু ফরকেরহাট সড়কটিতে আব্দুল হাকিম এর বাড়ির পাশ দিয়ে ফকিরের হাট দিয়ে রাজারহাট উপজেলা সরকটি ১ কিলোমিটার সহ প্রায় বিভিন্ন স্হানের অংশ পুরোপুরি ধসে গেছে। এই কাচা রাস্তাটি এখন অনেকটা কর্দমাক্ত নালায় পরিণত হয়েছে। এতে করে ওই পথ দিয়ে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

 

স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির পানি জমে থাকায় গর্তের গভীরতা বোঝা যাচ্ছে না। ফলে মাঝেমধ্যেই রিকশা, সিএনজি ও মোটরসাইকেল উল্টে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় পণ্য পরিবহনেও স্থবিরতা নেমে এসেছে। “রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সামান্য বৃষ্টি হলেই এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই কাঁচা রাস্তাটি আমরা দ্রুত এর মেরামত চাই।”

 

এ বিষয়ে উমর মজিদ ইউপি পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল জানান, আবহাওয়া স্বাভাবিক হওয়া মাত্রই জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করা হবে বলে তিনি আশ্বাস দেন এবং ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম মন্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি দ্রুত কাজটি সম্পূর করবেন।।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর শনিবার কক্সবাজার সফর, উন্নয়ন উদ্বোধন ও জনসভাসহ ব্যস্ত কর্মসূচি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST