PriyoKhobor-PNG
রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

কার্পাসডাঙ্গার পীরপুরকুল্লা বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

দৈনিক গণআওয়াজ
মে ১৪, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
| 72
Link Copied!

মোঃ আসাদুজ্জামান আসাদ ‌

স্টাফ রিপোর্টার:-দামুড়হুদার কার্পাসডাঙ্গায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে শহিদুল ইসলাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৩ মে) সন্ধ্যার আগে বাড়ির পাশের মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়। নিহত শহিদুল ইসলাম পিরপুরকুল্লা গ্রামের মসলেম মোল্লার ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নিজের পাটক্ষেতে সার দিতে যান শহিদুল ইসলাম। প্রতিদিনের মতো কৃষিকাজে ব্যস্ত ছিলেন তিনি। সন্ধ্যার কিছুক্ষণ আগে হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় মাঠেই বজ্রপাতের শিকার হন তিনি। বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান এই কৃষক।খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান বলেন, শহিদুল ইসলাম বাড়ির পাশে হুগলার মাঠে ক্ষেতে কাজ করতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, কৃষিকাজ করার সময় বজ্রপাতে একজন কৃষক মারা গেছেন বলে জেনেছি।

আরও পড়ুনঃ  বগুড়া মহাস্থানগড় শাহ সুলতান বলখী (রহঃ) মাজারের উন্নয়ন কাজে বাধা: এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST