PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

গাইবান্ধা সদর উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করেন 

দৈনিক গণআওয়াজ
জুন ৮, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ
| 52
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ,  স্টাফ রিপোর্টার:

 

প্রলোভনের মুখোশ উন্মোচন করি তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে ।

 

সোমবার সকাল সাড়ে ১০ টায় দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ রফিকুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(বি সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সরকারি দপ্তরের কর্মকর্তারা ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন বাংলাদেশে বর্তমানে প্রায় ৩ দশমিক ৭৮ কোটি মানুষ তামাক গ্রহণ করে এবং তামাকজনিত রোগে বছরে প্রায় ২ লাখ মানুষের মৃত্যু ঘটে।

বক্তারা আরো বলেন তামাক জাত পন্য থেকে সরকার প্রতিবছর রাজস্ব আদায় করে ৪০ হাজার কোটি টাকা অপর দিকে তামাক থেকে সৃষ্টি হওয়ার রোগে সরকারের ব্যয় হয় ৮৭ হাজার কোটি টাকা।

ঘন্টাব্যাপী আলোচনা সভায় মানুষকে তামাক বর্জনে উৎসাহিত করার জন্য সরকারের নানা পদক্ষেপ তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  বগুড়া নন্দীগ্রামে ডিসি তৌফিকুর রহমানের নির্দেশনা নাগরিক সেবায় অবহেলা নয়, বাড়াতে হবে জবাবদিহিতা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST