PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে ছাত্রদের যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার

Editor-3
মে ১৪, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ
| 125
Link Copied!
‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় আবাসিক ছাত্রদের যৌন নির্যাতনের অভিযোগে ধুনট দারুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক ও উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আব্দুল বাসেতকে বহিষ্কার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। বুধবার প্রতিষ্ঠান পরিচালনা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
‎জানা গেছে, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে মাদ্রাসার কয়েকজন আবাসিক ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সম্প্রতি শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে আতঙ্ক, ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। পরে নির্যাতনের শিকার এক শিক্ষার্থী সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর কাছে লিখিত অভিযোগ দায়ের করে বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।
‎অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়। ইউএনও আরিফ উল্লাহ নিজামী ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে একটি তদন্ত কমিটি গঠন করেন। গত বুধবার তদন্ত কমিটির সামনে ভুক্তভোগী শিক্ষার্থীরা জবানবন্দি দেয়। এসময় মাদ্রাসার মোহতামিম, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎জবানবন্দিতে কয়েকজন শিক্ষার্থী তাদের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের বিস্তারিত বর্ণনা দেয়। তদন্ত কমিটি ইতোমধ্যে অভিযোগের সত্যতা যাচাইয়ে কাজ শুরু করেছে এবং দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।
‎এদিকে ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে মাদ্রাসার শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এসময় তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিভিন্ন স্লোগান দেয়। শিক্ষার্থীরা বলেন, “এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় মাদ্রাসার শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে চাই।”
‎মাদ্রাসার মোহতামিম শহিদুল ইসলাম বলেন, “অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও প্রতিষ্ঠানের সুনাম রক্ষার্থে অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
‎স্থানীয় সচেতন মহল এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
আরও পড়ুনঃ  ঈদকে সামনে রেখে কোরবানির পশুর হাটে জাল টাকা ও প্রতারক চক্র ঠেকাতে মাঠে র‍্যাব-৯
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST