PriyoKhobor-PNG
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলা চারমাথা সড়কের বেহাল দশা / চরম দুর্ভোগে এলাকাবাসী

দৈনিক গণআওয়াজ
মে ১৪, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ
| 176
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুর উপজেলা উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা চারমাথা এলাকার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। খানাখন্দে ভরা ও কাদামাটিতে পরিণত হওয়া এই সড়ক বর্তমানে যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ পথচারী, শিক্ষার্থী, কৃষক ও বিভিন্ন যানবাহনের চালকরা।

‎স্থানীয়দের অভিযোগ, এই সড়কটি এলাকার ব্যবসায়ীসহ সাধারণ মানুষের চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ পথ। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে ছোট ছোট গর্ত বড় আকার ধারণ করে। এতে ট্রাক, সিএনজি, ইজিবাইক, অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। অনেক সময় দুর্ঘটনার শিকারও হতে হচ্ছে পথচারীদের। বিশেষ করে রোগী পরিবহন এবং শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

‎এলাকাবাসী জানান, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার না করা হলে আসন্ন বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

‎স্থানীয় শাহবন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান মিজান বলেন, “এটি এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। দ্রুত রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি।”

‎এদিকে সচেতন মহল ও ভুক্তভোগীরা জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে, চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আমিনুল ইসলাম।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST