PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

তরুণদের ধূমপান রোধে সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব

গনআওয়াজ অনলাইন ডেক্সঃ
মে ১৩, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ণ
| 74
Link Copied!

তরুণ সমাজকে ধূমপান থেকে নিরুৎসাহিত করা, অকাল মৃত্যু রোধ এবং একই সঙ্গে সরকারের রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে দেশে সিগারেটের সর্বনিম্ন মূল্য ১৭ টাকা এবং সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছে। সোমবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং ইউনাইটেড ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো যৌথভাবে এই প্রস্তাব উপস্থাপন করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিগারেটের দাম চারটি স্তরে প্রিমিয়াম, উচ্চ, মধ্যম ও নিম্ন পুনর্নির্ধারণের মাধ্যমে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী প্রিমিয়াম স্তরের ১০ শলাকার প্যাকেটের খুচরা মূল্য ২০০ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। এর সঙ্গে ৬৭ শতাংশ এক্সাইজ বা আবগারি শুল্ক এবং প্রতি প্যাকেটে নির্দিষ্ট ৪ টাকা কর যুক্ত হলে প্রতিটি সিগারেটের খুচরা মূল্য দাঁড়াবে ৩৫ টাকা।

উচ্চ মূল্যস্তরের ক্ষেত্রে ১০ শলাকার প্যাকেটের দাম ১৫০ টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে, যা আগের তুলনায় ১০ টাকা বেশি। এতে ৬৭ শতাংশ এক্সাইজ শুল্ক ও প্রতি প্যাকেটে ৪ টাকা নির্দিষ্ট কর যোগ হলে প্রতি শলাকার দাম দাঁড়াবে ২৫ টাকা ৪৫ পয়সা, যা বর্তমান তুলনায় প্রায় ২ টাকা বেশি।

এছাড়া মধ্যম ও নিম্নস্তরের ১০ শলাকার প্যাকেটের দাম বর্তমান ৮০ ও ৬০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে ৬৭ শতাংশ এক্সাইজ শুল্ক ও প্রতি প্যাকেটে ৪ টাকা কর যুক্ত হলে প্রতিটি সিগারেটের দাম দাঁড়াবে ১৭ টাকা ১ পয়সা।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, প্রস্তাবিত মূল্য কাঠামো ২০২৬-২৭ অর্থবছর থেকে কার্যকর করা হলে প্রায় পাঁচ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান ছাড়তে উৎসাহিত হবেন। পাশাপাশি ৩ লাখ ৭২ হাজারের বেশি তরুণ নতুন করে ধূমপান শুরু করা থেকে বিরত থাকবেন বলে আশা করা হচ্ছে। দীর্ঘমেয়াদে এর ফলে ১ লাখ ৮৫ হাজার ৪০৮ জন প্রাপ্তবয়স্ক এবং ১ লাখ ৮৫ হাজার ৩৩৫ জন তরুণের অকাল মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হবে বলেও দাবি করা হয়।

এতে আরও বলা হয়, সিগারেটের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমলে তামাক সেবনের হার প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ হ্রাস পেতে পারে। একই সঙ্গে সরকারের তামাক কর থেকে আয় বেড়ে ৮৫ হাজার কোটি টাকার বেশি হতে পারে, যা আগের বছরের তুলনায় প্রায় ৪৪ হাজার কোটি টাকা বেশি।

সংবাদ সম্মেলনে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও সিগারেটের দাম সে অনুপাতে বাড়ছে না। তার মতে, দাম বাড়ানো হলে অর্থনৈতিক কারণেই তরুণ ও নিম্ন আয়ের মানুষ ধূমপান থেকে নিরুৎসাহিত হবে। তিনি বলেন, ধূমপানের কারণে ক্যান্সার, শ্বাসকষ্টসহ নানা জটিল রোগ দেখা দিচ্ছে, যার চিকিৎসায় অনেক পরিবার আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে।

তিনি আরও বলেন, প্রস্তাবিত মূল্য কাঠামো বাস্তবায়ন করা গেলে সরকারের রাজস্ব আয় বাড়ার পাশাপাশি সেই অর্থ জনস্বাস্থ্য খাতে বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যসেবায় ব্যয় করা সম্ভব হবে, যা প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা নিশ্চিত করতে সহায়ক হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সুফিয়ান নাহিন শিমুল বলেন, সিগারেট বাজারের বড় অংশ নিম্ন ও মধ্যম স্তরের পণ্যের ওপর নির্ভরশীল। তাই এই দুটি স্তরে মূল্য বৃদ্ধি করলে বাজারে সরাসরি প্রভাব পড়বে। তার মতে, ধূমপানের ক্ষেত্রে দাম একটি গুরুত্বপূর্ণ নিয়ামক, বিশেষ করে নতুন ধূমপায়ীদের জন্য এটি নিরুৎসাহ হিসেবে কাজ করে।

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সাখাওয়াত হোসাইন বলেন, দেশে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত রোগীদের বড় অংশের ক্ষেত্রে ধূমপানই প্রধান কারণ। তিনি জানান, একটি সিগারেটে হাজার হাজার রাসায়নিক পদার্থ থাকে, যার মধ্যে অনেকগুলো ক্যান্সার সৃষ্টিতে ভূমিকা রাখে। প্রতি বছর শুধু ফুসফুস ক্যান্সারেই প্রায় ১২ হাজার মানুষের মৃত্যু হয় বলে তিনি উল্লেখ করেন। তার মতে, ধূমপান নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ আরও বাড়বে।

আরও পড়ুনঃ  বগুড়ায় জামায়াত প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে জয়ী বিএনপি'র বাদশা!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST