PriyoKhobor-PNG
বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:১৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

আন্তর্জাতিক “বুদ্ধ পূর্ণিমা পিস অ্যান্ড হিউম্যানিটি অ্যাওয়ার্ড-২০২৬ ইং

দৈনিক গণআওয়াজ
মে ১২, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ
| 38
Link Copied!

প্রতিনিধি সুব্রত দাশ :

বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. তাপস বড়ুয়া আন্তর্জাতিক বুদ্ধ পূর্ণিমা পিস অ্যান্ড হিউম্যানিটি অ্যাওয়ার্ড পেলেন।
আন্তর্জাতিক বৌদ্ধ মহাসম্মেলন ও শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ‘Buddha Purnima Peace & Humanity Award 2026’ প্রদান করা হয়েছে। বুদ্ধ কীর্তনশিল্পী হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা অর্জন করেছেন ঠেগরপুনি বুদ্ধ কীর্তনীয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা কীর্তনশিল্পী ডা. তাপস বড়ুয়া।
গত ৯ মে বোয়ালখালী কধুরখীল মারজিন বিহার প্রাঙ্গণে এই মহতী অনুষ্ঠান সম্পন্ন হয়। শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার বড়ুয়ার সম্পাদকীয় বক্তব্য এবং দীপানন্দ মহাস্থবিরের (চেয়ারম্যান, বাংলাদেশ মাইনোরেটি বুড্ডিস্ট এসোসিয়েশন) সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
সভাপতিত্ব করেন: শরণসেন মহাস্থবির (সাধারণ সম্পাদক, পুর্ণাচার ভিক্ষু সংসদ)।
আশীর্বাদক: প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির, শুভানন্দ থেরো, সত্যানন্দ থেরো এবং শরণশ্রী থেরো।
উদ্বোধক: লায়ন সোহেল বড়ুয়া (সাধারণ সম্পাদক, মারজিন বিহার কমিটি।
স্বাগত বক্তা: পুলক বড়ুয়া (যুগ্ম সাধারণ সম্পাদক, উদযাপন কমিটি।
অনুষ্ঠানে দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যা আয়োজনে আন্তর্জাতিক মাত্রা যোগ করে।
আন্তর্জাতিক অতিথি: দক্ষিণ কোরিয়ার HWPL-এর গ্লোবাল ০৩ ব্রাঞ্চের কো-অর্ডিনেটর মিস্টার জ্যাকব বে (Mr. Jacob Bae) এবং পিস এডুকেশন ডিপার্টমেন্টের কো-অর্ডিনেটর বেনজামিন কিম (Benjamin Kim)। এছাড়া উপস্থিত ছিলেন মিয়ানমারের ধর্ম শিক্ষক মা খন্তিপন্না (Ma Khantipanna)।
বিশিষ্ট ব্যক্তিবর্গ: রাজনীতিবিদ এমাদ এরশাদ, রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী, সহকারী ভূমি কর্মকর্তা পম্পি বড়ুয়া, প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী এবং ব্যাংক কর্মকর্তা লায়ন দুলাল কান্তি বড়ুয়া।
অন্যান্য সম্মাননা প্রাপ্তগণ
ডা. তাপস বড়ুয়া ছাড়াও নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য অনুষ্ঠানে আরও কয়েকজনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন। প্রাক্তন ভিসি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। সাধক ডালিম বড়ুয়া ও ড. সবুজ বড়ুয়া। সাংবাদিক অধীর বড়ুয়া ও সংগঠক শ্যামল চৌধুরী। কীর্তনশিল্পী জুসি বড়ুয়া, ডা. রুপা বড়ুয়া, সুপর্ণা বড়ুয়া এবং অনন্য বড়ুয়া।
অনুষ্ঠানের বিশেষ দিক
প্রজ্ঞা ও মনীষা বড়ুয়ার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন সঞ্জয় বড়ুয়া এবং ধর্মীয় সংগীত পরিবেশন করেন কমল বড়ুয়া। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা শরৎচন্দ্র বড়ুয়া, শিক্ষক মিলন বড়ুয়া, শিক্ষক মৃদুল কান্তি বড়ুয়া এবং পল্টু কান্তি বড়ুয়াসহ স্থানীয় বৌদ্ধ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ  চবিতে ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST