PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে ৭ ফার্মেসিকে ৪৭ হাজার টাকা জরিমানা ঔষধ জ্বব্দ

দৈনিক গণআওয়াজ
মে ১২, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
| 96
Link Copied!

এফ,এম,এ রাজ্জাক, খুলনা জেলা প্রতিনিধি :-

পাইকগাছায় লাইসেন্স বিহীন ফার্মেসি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ সংরক্ষণ এবং নিয়ম বহির্ভূতভাবে ঔষধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর।
অভিযানে ৭ টি ফার্মেসিকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর সদরের বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ও বিভাগীয় ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মাখ্নুওন তাবাসসুম এবং জেলা ঔষধ তত্ত্বাবধায়ক সাদ্দাম হোসেন।
অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসিতে তদারকি করে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি সহ যথাযথ নিয়ম না মেনে ঔষধ বিপণনের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ সময় এবিকে ফার্মেসি, ডিজিটাল ইউনানী ফার্মেসি, জুয়েল ড্রাগ হাউজ, পাইকগাছা ইউনানী দাওয়াখানা, পপুলার ফার্মেসি, রোহিত ফার্মা,তৌফেল ঔষধালয়সহ মোট ৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক মামলায় ভোক্তা অধিকার ও ঔষধ সংক্রান্ত বিভিন্ন আইনে জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ ঔষধ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ফেনী সীমান্তে প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST