PriyoKhobor-PNG
শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিটন গ্রেপ্তার 

দৈনিক গণআওয়াজ
মে ১২, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ
| 92
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অয়নকান্তি রায় ওরফে অরুণ কান্ত রায় সিটনকে (৪৮) ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‎গ্রেফতারকৃত সিটন গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের শরৎ চন্দ্র রায়ের ছেলে। তার বিরুদ্ধে বগুড়া ও দিনাজপুর জেলার বিভিন্ন থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।

‎ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত গত সোমবার (১১ মে ২০২৬) বিকেলে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে অংশ নেয় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

‎পুলিশ জানায়, সিটনের বিরুদ্ধে দিনাজপুর সদর, কাহারোল উপজেলা, বগুড়া সদর ও শাজাহানপুর থানায় বিস্ফোরকসহ একাধিক মামলা দায়ের রয়েছে।

‎গ্রেফতারের মঙ্গলবার (১২ মে ২০২৬) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  যশোরের শার্শায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST