
শাহিনুর আক্তার,নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর বেলাবো উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
নবগঠিত নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য ও বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুনের নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা ছাত্রদলের নেতা গোলাম সারোয়ার, ইসমাঈল, সালমান, শরিফ, খোকন, সোহাগ, সাব্বিরসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে মাননীয় মন্ত্রী মহোদয় ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, একটি মানবিক ও সামাজিক রাষ্ট্র বিনির্মাণে ছাত্রদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় নেতাকর্মীরা “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” শ্লোগানে মুখরিত করে তোলেন অনুষ্ঠানস্থল।
সবশেষে “বাংলাদেশ জিন্দাবাদ” ও “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেলাবো উপজেলা শাখা জিন্দাবাদ” শ্লোগানের মধ্য দিয়ে সৌজন্য সাক্ষাতের সমাপ্তি ঘটে।


